EVM: 'ব্যালট পেপারে ভোট হলেই হারবে মোদী সরকার', ইভিএমে খেলা হবের কথা বলে সোচ্চার দিগ্বিজয় সিং

র্ষীয়ান এই কংগ্রেস নেতার দাবি, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ-কে সরাসরি চ্যালেঞ্জ করছি সাহস থাকলে ব্যালট পেপারে ভোট করান। ব্যালটে ভোট হলে ওরা কিছুতেই সরকার গড়তে পারবে না।"

EVM: 'ব্যালট পেপারে ভোট হলেই হারবে মোদী সরকার', ইভিএমে খেলা হবের কথা বলে সোচ্চার দিগ্বিজয় সিং
Photo Credit: ANI

ইলেকট্রনিক ভোটিং মেশিনে অস্বচ্ছতার অভিযোগ তুলে ফের সরব হল কংগ্রেস। কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংয়ের সাফ কথা, কিছু লোকসভা ও বিধানসভা আসনে ইভিএমে খেলা খেলে বিজেপি। বর্ষীয়ান এই কংগ্রেস নেতার দাবি, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ-কে সরাসরি চ্যালেঞ্জ করছি সাহস থাকলে ব্যালট পেপারে ভোট করান। ব্যালটে ভোট হলে ওরা কিছুতেই সরকার গড়তে পারবে না।" এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ শ্যাম পিত্রোদা সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন, ইভিএমে এক ধরনের চিপ ব্যবহার হয়, যা সহজেই হ্যাক করে নিজেদের পছন্দ মত ফল করা সম্ভব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের এই দাবি উড়িয়ে ইভিএমে ভোট করার প্রশংসা করেছেন। ইভিএমে ভোট হলে তা স্বচ্ছ ও দ্রুত হয় বলে দাবি করেন মোদী।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 03, 2024 03:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).