Hyderabad Fire: আগুনে পুড়ে শেষ ১০ বছরের কিশোরীর প্রাণ, আহত পরিবারের বাকি ৩

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ওই বাড়ি থেকে ২০ জনকে উদ্ধার করেন। আহতদের স্থানীয় ওসমানিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Hyderabad Fire: আগুনে পুড়ে শেষ ১০ বছরের কিশোরীর প্রাণ, আহত পরিবারের বাকি ৩

নয়াদিল্লিঃ মঙ্গল সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা (Accident)। বিধ্বংসী আগুনে (Massive Fire) পুড়ে ছাই গোটা বাড়ি (House)। আগুনের লেলিহান শিখা গ্রাস করল ১০ বছরের কিশোরীর প্রাণ। আহত আরও ৫ জন। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad) জিয়াগুরায়।একটি আসবাবপত্র গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে ভেঙ্কটেশ্বর নগর কলোনির একটি  তিন তলা বাড়িতে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলবাহিনী। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ওই বাড়ি থেকে ২০ জনকে উদ্ধার করেন। আহতদের স্থানীয় ওসমানিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ১০ বছরের শিবপ্রিয়ার। তার পরিবারের আরও তিন সদস্যের অবস্থা আশঙ্কাজনক। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 24, 2024 01:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).