Horrific Murder Video: বাইকে চেপে বাড়িতে ঢোকার সময় পরপর গুলি, প্রকাশ্যে মেরে ফেলা হল জমি বিক্রির ডিলারকে, আঁতকে উঠবেন ভিডিয়ো দেখলে
প্রকাশ্যে গুলি চালিয়ে মেরে ফেলা হল। সবার চোখের সামনে চালানো হল গুলি। আর তাতেই রাস্তার উপর মরে পড়ে রইলেন জমি, বাড়ি বিক্রির মধ্যস্থতাকারী মহেন্দ্র গৌতম নামে এক ব্যক্তি। প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে খুন করা হল মহেন্দ্র গৌতমকে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীতে (Varanasi) এমনই একটি ভয়াবহ ঘটনা ঘটে গেল। যে ভিডিয়ো (Murder Video) ছড়াতেই তা ভাইরাল (Horrific Video) হয়ে যায়। মানুষ ওই খুনের ভিডিয়ো দেখে আঁতকে ওঠেন।
বারাণসী থেকে যে ভিডিয়োটি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, প্রকাশ্যে এক ব্যক্তি যখন একটি বাড়ির ভিতরে ঢুকতে যান, সেই সময় বাইকে চেপে সেখানে হাজির হয় ২ দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই বাইকে বসে বসেই ওই ২ দুষ্কৃতী মহেন্দ্র গৌতমকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
গুলি চলতেই বাইকের উপর থেকে নীচে পড়ে যান মহেন্দ্র গৌতম। ওই সময় রাস্তায় ছিলেন এক মহিলা। তিনি প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি। গুলির প্রচণ্ড শব্দ শুনে এগিয়ে যেতে না যেতেই ওই ২ দুষ্কৃতী সেখান থেকে চম্পট দেয়। প্রকাশ্য দিবালোকে যেভাবে খুন, রাহাজানি চলছে বারাণসীতে, তা দেখে আঁতকে ওঠেন প্রত্যেকে।
আরও পড়ুন: Viral Video: রাস্তা ভেঙে নর্দমার গর্তে ঢুকে গেলেন এই ব্যক্তি, দেখুন কী অবস্থা 'উন্নয়নের'
দেখুন কীভাবে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হল এক ব্যক্তিকে...
सारनाथ में बाइक सवार 2 बदमाशों ने कालोनाइजर पर ताबड़तोड़ फायरिंग
महेंद्र गौतम को कनपटी और गले में गोली लगी
मौके पर हुई दर्दनाक मौत@Uppolice @dgpup @VaranasiPolice@myogiadityanath @kpmaurya1 @brajeshpathakup#Varanasi #CrimeNews #UPPolice #BreakingNews #UPNews pic.twitter.com/dM0XAv3t1Q
— News1India (@News1IndiaTweet) August 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 21, 2025 12:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

