Pahalgam Terror Attack: রক্তাক্ত ভূ স্বর্গ, শ্রীনগরে গিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ, কাল যেতে পারেন পহেলগাঁওয়ে
জম্মু-কাশ্মীরে সাম্প্রতিককালের সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনায় দেশ তোলপাড়। মঙ্গলবার অন্ততনাগের পহেলগাঁওয়ে পর্যটকদের উদ্দেশ্যে ৫০ রাউন্ড গুলি ছুঁড়ে ভূ-স্বর্গে রক্ত বন্যা বইয়ে দেয় জঙ্গিরা।
Pahalgam Tourist Terror Attack: জম্মু-কাশ্মীরে সাম্প্রতিককালের সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনায় দেশ তোলপাড়। মঙ্গলবার অন্ততনাগের পহেলগাঁওয়ে পর্যটকদের উদ্দেশ্যে ৫০ রাউন্ড গুলি ছুঁড়ে ভূ-স্বর্গে রক্ত বন্যা বইয়ে দেয় জঙ্গিরা। এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একের পর এক দেহ উদ্ধারের মাঝে শ্রীনগরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ-কে স্বাগত জানাতে শ্রীনগর বিমানবন্দরে হাজির ছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শ্রীনগরে উচ্চপর্যায়ের বৈঠক করছেন শাহ। আগামিকাল, বুধবার পহেলগাঁওয়ে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। এদিকে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ঘটেছে স্বরাষ্ট্র দফতরের গোয়েন্দা দফতরের ব্যর্থতার কথা।
সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে। শাহ-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও কাশ্মীরে যেতে বলেন মোদী।
শ্রীনগরে শাহ
#WATCH | J&K | Union Home Minister Amit Shah reaches Srinagar to hold a high-level meeting in the wake of the terrorist attack on tourists in Pahalgam. CM Omar Abdullah receives him at the airport. pic.twitter.com/5KBhhUZ91W
— ANI (@ANI) April 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 09:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

