Himachal Pradesh Weather Alert: ২০০-র বেশি সড়ক বন্ধ, হিমাচলে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করল মৌসম ভবন

Himachal Pradesh Weather Alert: ২০০-র বেশি সড়ক বন্ধ, হিমাচলে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করল মৌসম ভবন
HImachal Pradesh Weather Update (Photo Credit: X

বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ২০০-র বেশি সড়ক এখনও বন্ধ রয়েছে। চলতি সপ্তাহভর হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর হিমাচলে বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ৭৮৬ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। এই বর্ষায় হিমাচল প্ৰদেশে ৩১টি আকস্মিক বন্যা, ২২টি মেঘভাঙা বৃষ্টি এবং ১৮টি ভূমিধসের ঘটনা ঘটেছে। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলার প্রায় ১৬০টি রাস্তা বন্ধ রয়েছে। এছাড়াও ১৫৩টি জল সরবরাহ প্রকল্প ও ৬৭টি বিদ্যুৎ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 16, 2025 09:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).