Himachal Pradesh: পার্ক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ল পিছনের খাদে, ৩০ মিটার উচ্চতা থেকে পড়ে গুরুতর জখম মহিলা

৩০ মিটার উচ্চতা থেকে পড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। ভিতরে থাকা মহিলা চালক গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।

Himachal Pradesh: পার্ক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ল পিছনের খাদে, ৩০ মিটার উচ্চতা থেকে পড়ে গুরুতর জখম মহিলা
Himachal Pradesh car Plunges Into 30-Meter Ditch (Photo Credits: X)

গাড়ি পার্ক করার সময়ে ঘটে গেল বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গিয়ে পড়ল সোজা ৩০ মিটার গভীর খাদে। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সোলানে পাওয়ার হাউস রোডের কাছে। গাড়ি পার্ক করতে গিয়ে কোন ভাবে বেসামাল হয়ে যান ভিতরে থাকা মহিলা চালক। গাড়ি গড়িয়ে পড়ে পিছনে খাদে। ৩০ মিটার উচ্চতা থেকে পড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। ভিতরে থাকা মহিলা চালক গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলছে মহিলার।

দেখুন ঘটনার সিসিটিভি ফুটেজ...  

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 08, 2024 08:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).