Bhopal: হেলমেটে মুখ ঢেকে মহিলাদের অন্তর্বাস চুরি! প্যান্টি চোরের ভয়ে কাঁটা ভোপাল
মধ্যপ্রদেশের ভোপালে চাঞ্চল্যকর ঘটনা। হেলমেটে নিজের মুখ ঢেকে বেশ কয়েকজনের বাড়ি থেকে কাপড় চুরি করছেন এক ব্যক্তি।
মধ্যপ্রদেশের ভোপালে চাঞ্চল্যকর ঘটনা। হেলমেটে নিজের মুখ ঢেকে বেশ কয়েকজনের বাড়ি থেকে কাপড় চুরি করছেন এক ব্যক্তি। বাড়ির বাইরে দড়িতে জামাকাপড় শুকনো করার জন্য রাখা হয়। সেখান থেকেই হেলমেট পরা ব্যক্তি চুরি করে চলছেন। মূলত মহিলাদের অন্তর্বাস (ব্রা, প্যান্টি) বেশী চুরি করতে দেখা যাচ্ছে তাকে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক ব্যক্তি লুকিয়ে একটি বাড়িতে ঢুকছেন। আর তারপর দড়ি থেকে একের পর এক পোশাক, বিশেষত মহিলাদের অন্তর্বাস চুরি করে পালাচ্ছেন। সংবাদমাধ্যমে প্রকাশ ৭ জানুয়ারি এই ঘটনা ঘটে। বেশ কয়েকজন এই চুরির ঘটনার কথা জানিয়েছেন।
তারপর থেকেই ভোপালের সেই অঞ্চলের মানুষ আতঙ্কে। অনেকেই নজরদারির জন্য বাড়িতে সিসি ক্যামেরা লাগাচ্ছেন। স্থানীয় মানুষদের মধ্যে এই চুরি নিয়ে চর্চা চলছে। পুলিশের কাছেও এই বিষয়ে খবর গিয়েছে।
দেখুন খবরটি
WATCH: Helmet-Donning Man Caught & Panties Drying In Lawn In Bhopal's Shahpura; CCTV Clip Viral#MadhyaPradesh #madhyapradeshnews https://t.co/VaMfg5WrWz
— Free Press Madhya Pradesh (@FreePressMP) January 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 13, 2025 10:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

