Heeraben Modi Dies: মায়ের মৃত্যুতে বাতিল কলকাতা সফর, তবে সূচী মেনে হবে উদ্বোধন ও বৈঠক জানাল প্রধানমন্ত্রীর দফতর

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে নির্ধারিত সূচি মেনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বন্দে ভারতের উদ্বোধন থেকে শুরু করে গঙ্গা পরিষদের বৈঠক সবই অনুষ্ঠিত হবে।

Heeraben Modi Dies: মায়ের মৃত্যুতে বাতিল কলকাতা সফর, তবে সূচী মেনে হবে উদ্বোধন ও বৈঠক জানাল প্রধানমন্ত্রীর দফতর
Narendra Modi (Photo Credits: ANI/Twitter)

শুক্রবার ভোরে প্রয়াত হলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন। মায়ের শেষকৃত্যে যোগ দিতে গুজরাটের গান্ধীনগরে পৌছালেন তিনি। এই ঘটনার জেরে তাঁর কলকাতা সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী।শুক্রবার কলকাতায় বন্দে ভারত রেলের উদ্বোধন সহ আরো একগুচ্ছ কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মোট পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথাও ছিল।তবে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে নির্ধারিত সূচি মেনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে  বন্দে ভারতের উদ্বোধন থেকে শুরু করে গঙ্গা পরিষদের বৈঠক সবই অনুষ্ঠিত হবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 30, 2022 09:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).