Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়ের দিন সকাল থেকেই মুম্বইয়ে প্রবল বৃষ্টি, জলমগ্ন বিমানবন্দরের রাস্তা

শুক্রবার সকাল থেকে মুম্বইয়ে শুরু হয়েছে টানা বৃষ্টি। যার ফলে মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ২-এর রাস্তা জুড়ে জল দাঁড়িয়ে গিয়েছে।

Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়ের দিন সকাল থেকেই মুম্বইয়ে প্রবল বৃষ্টি, জলমগ্ন বিমানবন্দরের রাস্তা
Heavy Rain on Anant-Radhika Wedding Day (Photo Credits: X)

দীর্ঘ কয়েক মাসের অপেক্ষার পর শেষমেশ ১২ জুলাই, শুক্রবার অনন্ত এবং রাধিকার চারহাত এক হওয়ার পালা (Anant-Radhika Wedding)। জিও ওয়ার্ল্ড সেন্টারে এদিন সাত পাকে বাঁধা পড়বেন হবু দম্পতি। ১৩ জুলাই হবে নবদম্পতির 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠান, ১৪ জুলাই অনন্ত-রাধিকার রিসেপশনের আয়োজন করা হয়েছে। বলিউড তারকা, ক্রিকেটার, রাজনৈতিক নেতা মন্ত্রীদের পাশাপাশি আম্বানিদের অনুষ্ঠানে এদিন যোগ দিতে আসবেন বিদেশের নামীদামী ব্যক্তিত্বরাও। এদিকে শুক্রবার সকাল থেকে মুম্বইয়ে শুরু হয়েছে টানা বৃষ্টি। যার ফলে মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ২-এর রাস্তা জুড়ে জল দাঁড়িয়ে গিয়েছে। জলমগ্ন রাস্তা দিয়ে গাড়ি ঠেলে টার্মিনাল ২-এর রাস্তা পারাপার করতে হচ্ছে। বৃষ্টির জেরে ভোগান্তিতে পড়তে হতে পারে বিদেশি অতিথিদের।

আরও পড়ুনঃ অনন্ত-রাধিকার বিয়েতে অতিথি টনি ব্লেয়ার, বৃষ্টিকে উপেক্ষা করে মুম্বই পৌঁছলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

জলমগ্ন মুম্বইয়ের রাস্তা, দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 12, 2024 12:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).