Heat Wave In Delhi: দিল্লিতে জারি লাল সতর্কতা, হিট স্ট্রোক থেকে বাঁচতে হাসপাতালে খুলল বিশেষ ইউনিট
হিট স্ট্রোকে আক্রান্তদের জন্য চালু করা হয়েছে একটি বিশেষ ইউনিট। হিট স্ট্রোকে আক্রান্তরা যাতে দ্রুত পরিষেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে হাসপাতালের তরফে। এখানে উন্নত মানের বেডের পাশাপাশি থাকছে হিট স্ট্রোক ম্যানেজমেন্টের যাবতীয় চিকিৎসার সরঞ্জাম।
নয়াদিল্লিঃ রাজধানীতে (Delhi) ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ৪৮ ছুঁইছুঁই তাপমাত্রা। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় জারি হয়েছে লাল সতর্কতা (Red Alert) । আগামী দিনে ভয়াবহ তাপপ্রবাহের সম্মুখীন হবে দিল্লিবাসী, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তাপপ্রবাহের ফলে দিল্লিতে বেড়েছে হিট স্ট্রোকের (Heat Stroke) ঘটনা। আর এ বার হিট স্ট্রোকে আক্রান্তদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করল দিল্লির সফদারজুং হাসপাতাল। সেখানে হিট স্ট্রোকে আক্রান্তদের জন্য চালু করা হয়েছে একটি বিশেষ ইউনিট। হিট স্ট্রোকে আক্রান্তরা যাতে দ্রুত পরিষেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে হাসপাতালের তরফে। এখানে উন্নত মানের বেডের পাশাপাশি থাকছে হিট স্ট্রোক ম্যানেজমেন্টের যাবতীয় চিকিৎসার সরঞ্জাম।
#WATCH | Special arrangements are made by Safdarjung Hospital in the emergency department for people who need treatment from Heat Wave, in Delhi. (22-05) pic.twitter.com/I8ADVzW9E8
— ANI (@ANI) May 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 23, 2024 08:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

