Haryana Assembly Elections Results 2024: 'কংগ্রেসের অনেকেই চাইছেন হুডা হেরে যান', হরিয়ানায় বিজেপি এগোতেই মন্তব্য অনিল ভিজের
মঙ্গলবার গণনার শুরুতে হরিয়ানায় এগোতে শুরু করে কংগ্রস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে যায় বিজেপি। ধীর গতিতে হলেও হরিয়ানায় (Haryana Assembly Elections Results ) লড়াইয়ে ফিরতে শুরু করে বিজেপি। হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি এগোতে শুরু করলেও, আশাবাদী ভুপেন্দ্র সিং হুডা। প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁরাই সরকার গঠন করবেন। যা শুনে এবার ভুপেন্দ্র হুডাকে () কটাক্ষ করলেন বিজেপির অনিল ভিজ। তিনি বলেন, হরিয়ানায় বিজেপি এগোচ্ছে কিন্তু কংগ্রেসের কর্মী, সমর্থকরা আনন্দ করছেন। কারণ কংগ্রেসের অন্দরের অনেকেই চান, ভুপেন্দ্র সিং হুডা এবার পকাজিত হন। সেই কারণে তাঁরা পিছিয়ে পড়েও উদযাপন করছেন বলে মন্তব্য করেন অনিল ভিজ (Anil Vij)। তবে ফল যা-ই হোক না কেন, জনগণের ইচ্ছাকে তিনি সম্মান করেন। পাশাপাশি আম্বালা ক্যান্ট-এর বিজেপি প্রার্থী অনিল ভিজ এও বলেন, দলের হাই কমান্ড চাইলে তিনি এবার হরিয়ানার মুখ্যমন্ত্রী হবেন।
হরিয়ানার ফল নিয়ে কী বললেন অনিল ভিজ, শুনুন...
#WATCH | Ambala, Haryana: BJP candidate from Ambala Cantt Assembly seat Anil Vij says, "BJP is leading in the elections and they (Congress) are celebrating because many people in the Congress party want Bhupinder Singh Hooda to lose the elections...I will accept the mandate of… pic.twitter.com/k2ucI4k86S
— ANI (@ANI) October 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 08, 2024 10:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

