Haryana: মঙ্গলবার রাতে নতুন করে হিংসা ছড়াল গুরুগ্রামের বাদশাপুর এলাকায়, জ্বালিয়ে দেওয়া হল দোকান (Watch Video)
রিপোর্ট অনুযায়ী গুরুগ্রামের সেক্টর ৭০-তে একাধিক দোকান এবং বস্তিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যেখানে আগুন ধরানো হয়, সেটার ঠিক পাশেই একটি আবাসন আছে। তার ফলে আবাসনের বাসিন্দারা রাত থেকেই আতঙ্কে আছেন।
মঙ্গলবার রাতে নতুন করে হিংসা ছড়াল গুরুগ্রামের বাদশাপুর এলাকায়। জ্বালিয়ে দেওয়া হল অনেক দোকান। প্রশাসনের আশ্বাসের পরও নতুন করে হিংসার ঘটনার জেরে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী গুরুগ্রামের সেক্টর ৭০-তে একাধিক দোকান এবং বস্তিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যেখানে আগুন ধরানো হয়, সেটার ঠিক পাশেই একটি আবাসন আছে। তার ফলে আবাসনের বাসিন্দারা রাত থেকেই আতঙ্কে আছেন। দেখুন সেই এলাকার সকালে ছবি-
#WATCH | Haryana: Aftermath of violence that was seen in Gururgam's Badshahpur last night pic.twitter.com/OnjAFMQ4nK
— ANI (@ANI) August 2, 2023
ঘটনার জেরে রাতেই প্রশাসনের তরফে এলাকায় আসে র্যাপিড একশন ফোর্স। গুরুগ্রামের বাদশাপুর এলাকায় তাদের ফ্ল্যাগ মার্চ করতেও দেখা যায়।
#WATCH | Haryana: Flag march conducted by Rapid Action Force (RAF) in Gururgam's Badshahpur pic.twitter.com/3hXbYMW2km
— ANI (@ANI) August 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 02, 2023 08:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

