Gold Seized From Trichy Airport: তামিলনাড়ুর ত্রিচি বিমানবন্দরে মহিলা যাত্রীর কাছ থেকে ২২৯১ গ্রাম সোনা বাজেয়াপ্ত, উদ্ধার হওয়া সোনার মূল্য ১.৫৩ কোটি টাকা

অভিযুক্ত ওই মহিলা কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়া ফ্লাইট নং একে-২৯ বিমানে (Flight AK-29) গত ১২ অগস্ট রাতে ত্রিচি বিমানবন্দরে পৌঁছেছিল।

Gold Seized From Trichy Airport: তামিলনাড়ুর  ত্রিচি বিমানবন্দরে মহিলা যাত্রীর কাছ থেকে ২২৯১ গ্রাম সোনা বাজেয়াপ্ত, উদ্ধার হওয়া সোনার মূল্য ১.৫৩ কোটি টাকা
Gold Seized at trichi AIrport Photo Credit: X@ANI

Gold Seized From Trichy Airport: AIU officers of Trichy Airport seized 2291 grams of Gold items of 24 Karat and 22 Karat purity valued at Rs. 1.53 crores

গত ১৩ অগস্ট তামিলনাড়ুর  ত্রিচি বিমানবন্দরের এয়ার ইনটেলিজেন্স ইউনিটের (Air Intelligence Unit)অফিসাররা ২৪ক্যারেট এবং২২ক্যারেট  ২২৯১গ্রাম বিশুদ্ধ সোনার সামগ্রী বাজেয়াপ্ত করেছে যার মূল্য ১.৫৩ কোটি টাকা। নির্ধারিত কাস্টমস শুল্ক না দিয়ে অবৈধ ভাবে এই সোনা পাচারের চেষ্টায় ছিলেন এক মহিলা যাত্রী। অভিযুক্ত মহিলার পাসপোর্ট থেকে জানা গেছে যে তিনি স্বর্ণ আমদানির যোগ্য যাত্রী নন। অভিযুক্ত ওই মহিলা কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়া ফ্লাইট নং একে-২৯ বিমানে (Flight AK-29) গত ১২ অগস্ট রাতে ত্রিচি বিমানবন্দরে পৌঁছেছিল।  অভিযুক্ত যাত্রীকে আটক করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আরও তদন্ত চলছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 14, 2024 09:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).