Sexual Assault Case: স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় যৌন হেনস্তার শিকার কিশোরী, উদ্ধার ঘটনার সিসিটিভি ফুটেজ
ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ।
নয়াদিল্লিঃ স্কুল (School) থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় যৌন হেনস্থার (Sexual Assault Case) শিকার ১০ বছরের কিশোরী। উদ্ধার ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর গুম্মিপুন্দিতে। জানা গিয়েছে, বুধবার বিকেলে একাই স্কুল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল ওই পড়ুয়া। সেই সময় তার পথ আটকায় এক মধ্যবয়সী যুবক। এরপর প্রকাশ্যে রাস্তায় ওই কিশোরীর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে ঠাকুমাকে সবটা খুলে বসে ওই পড়ুয়া। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। সেই ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার কাজ চলছে।
রাস্তায় যৌন হেনস্তার শিকার কিশোরী, উদ্ধার ঘটনার সিসিটিভি ফুটেজ
Gummdipoondi Horror: Girl ‘Sexually Assaulted’ While Returning From School in Tamil Nadu, Chilling Video Shows Accused Following Her #Gummdipoondi #TamilNadu
— LatestLY (@latestly) July 17, 2025
Read: https://t.co/Z9ONcQXLiJ
— LatestLY (@latestly) July 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 17, 2025 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

