Girl Abducted And Gang Raped: কিশোরী কন্যাকে অপহরণ করে ১০ জন মিলে গণধর্ষণ, অকথ্য অত্যাচারের পর সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রাখা হল রাস্তায়

Girl Abducted And Gang Raped: কিশোরী কন্যাকে অপহরণ করে ১০ জন মিলে গণধর্ষণ, অকথ্য অত্যাচারের পর সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রাখা হল রাস্তায়
Representational Image (Photo Credits: File Photo)

১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে তার উপরে চালানো হল নির্মম অত্যাচার। ১০ জন একযোগে ওই কিশোরীর উপর অকথ্য অত্যাচার চালায়। গত ১৫ মার্চ অর্থাৎ হোলির পরদিন বছর ১৬-র ওই কিশোরীকে তুলে নিয়ে যায়  ১০ যুবক। এরপর তার উপর চালানো হয় গণধর্ষণ (Gang Rape)। বিহারের (Bihar) দ্বারভাঙার বাড়ি থেকে ওই কিশোরী অপহৃত হওয়ার বেশ কয়েকদিন পর তাকে জ্ঞানহীন অবস্থায় বাড়ির লোকজন দেখতে পান। অসুস্থ কিশোরীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই সঙ্গে থানাতেও দেওয়া হয় খবর। পুলিশ ওই কিশোরীর বয়ান নথিভুক্তের পর শুরু করেছে তদন্ত। অপহরণ এবং গণধর্ষণের অভিযোগে যাদের নাম পুলিশের খাতায় উঠে এসেছে, তাদের খোঁজে চলছে জোরদার তল্লাশি।

দ্বরভাঙার ভয়াবহ ঘটনা নিয়ে কী জানাল পুলিশ দেখুন...

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 27, 2025 08:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).