Ghatkopar building collapse: দীর্ঘ সময়ের উদ্ধারকার্য শেষ, ঘাটকোপারে ভেঙে পড়া বাড়ি থেকে মিলল দুই বাসিন্দার মৃতদেহ

তৃতীয় তলা থেকে দু'জনকে উদ্ধার করা হলেও আশঙ্কা করা হচ্ছিল দু'জন ব্যক্তি বিল্ডিংয়ের প্রথম তলায় আটকে পড়ে রয়েছে এবং রাত থেকেই তাদের বের করার চেষ্টা চলছিল।

Ghatkopar building collapse: দীর্ঘ সময়ের উদ্ধারকার্য শেষ, ঘাটকোপারে ভেঙে পড়া বাড়ি থেকে মিলল দুই বাসিন্দার মৃতদেহ
Ghatkopar building collapse Photo Credit: Twitter@ANI

রবিবার সকালে ৯.৩৩ মিনিটে মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় চিত্তরঞ্জন নগরে অবস্থিত রাজাওয়াদি কলোনির একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ে। গতকালই বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (BMC) তাদের উদ্ধার অভিযান শুরু করেছিল কিন্তু বৃষ্টির কারণে বারবার থমকে যাচ্ছিল উদ্ধারকাজ। তৃতীয় তলা থেকে দু'জনকে উদ্ধার করা হলেও আশঙ্কা করা হচ্ছিল দু'জন ব্যক্তি বিল্ডিংয়ের প্রথম তলায় আটকে পড়ে রয়েছে এবং  রাত থেকেই তাদের বের করার চেষ্টা চলছিল। আজ সকালে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করার পর নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

দেখুন আজ সকালের ছবি-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 26, 2023 09:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).