Anmol Bishnoi: ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল, মার্কিন পুলিশের হেফাজতে ভারতের গ্যাংস্টার
গত কয়েক দিন আগেই আনমোলকে গ্রেফতারির জন্যে জাতীয় তদন্তকারী সংস্থা ১০ লক্ষ টাকা পুরস্কার মূল্যের ঘোষণা করেছিল। সেই ঘোষণার প্রায় ২০ দিনের মাথায় ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার ভারতের গ্যাংস্টার।
Anmol Bishnoi Arrested: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ভাই আনমোল বিষ্ণোইকে এবার গ্রেফতার করল পুলিশ। আন্তর্জাতিক একাধিক রিপোর্টে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া (California) থেকে গ্রেফতার হয়েছেন আনমোল। তাকে হেফাজতে নিয়েছে আমেরিকার পুলিশ। তবে আনমোলের (Anmol Bishnoi) গ্রেফতারির বিষয়ে দিল্লি কিংবা মুম্বই পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। গত কয়েক দিন আগেই গ্যাংস্টার লরেন্সের ভাই আনমোলকে গ্রেফতারির জন্যে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) ১০ লক্ষ টাকা পুরস্কার মূল্যের ঘোষণা করেছিল। সেই ঘোষণার প্রায় ২০ দিনের মাথায় ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার ভারতের গ্যাংস্টার। তবে মার্কিন পুলিশ আনমোলকে কেন গ্রেফতার করে হেফাজতে নিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
গ্রেফতার লরেন্স ভাই আনমোল...
Jailed gangster Lawrence Bishnoi's fugitive brother, Anmol Bishnoi, was detained in California on Monday, sources close to United States authorities told India Today TV
Read in detail: https://t.co/cPBWNyMmGg#LawrenceBishnoi #AnmolBishnoi #California pic.twitter.com/g2i7HDhvgh
— IndiaToday (@IndiaToday) November 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 18, 2024 06:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

