Accident In Telangana: মঙ্গলে অমঙ্গল, ভয়াবহ দুরঘটনা কাড়ল ৪ টি প্রাণ, আহত কমপক্ষে ১৭
এদিন ঘটনাটি ঘটেছে বিজাপুর-হায়দরাবাদ জাতীয় সড়কের রাঙ্গাপুরের কাছে।
নয়াদিল্লিঃ মঙ্গল সকালে তেলেঙ্গানার (Telangana)বিকারাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনা (Accident )। বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত চার। আহত কমপক্ষে ১৭ জন। জানা গিয়েছে, এদিন ঘটনাটি ঘটেছে বিজাপুর-হায়দরাবাদ জাতীয় সড়কের রাঙ্গাপুরের কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই যাত্রীবোঝাই বাসে ধাক্কা মারে সিমেন্ট ভর্তি লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর। পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর জখম হন ১৭ জন। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হায়দরাবাদের ওসমানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গিয়েছে, ওই বাসের যাত্রীরা রাঙ্গা রেড্ডি জেলার চেভেল্লা মণ্ডলের চেনভেলি গ্রামের বাসিন্দা।
মঙ্গলে অমঙ্গল, ভয়াবহ দুরঘটনা কাড়ল ৪ টি প্রাণ, আহত কমপক্ষে ১৭
Vikarabad, Telangana | Four dead, 17 injured following a collision between a cement-loaded truck and a bus under the Parigi police station limits in Vikarabad district. The bodies were shifted to the government hospital for post-mortem examination (PME), and the injured were…
— ANI (@ANI) May 20, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 20, 2025 08:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

