Tamil Nadu Fire: কোভিলপাট্টিতে দেশলাই কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাঁই একাংশ, দেখুন ভিডিয়ো

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তামিলনাড়ুর কোভিলপাট্টিতে। জানা যাচ্ছে সিডকো শিল্প এলাকার একটি দেশলাই কারখানায় এদিন ঘটনাটি ঘটে।

Tamil Nadu Fire: কোভিলপাট্টিতে দেশলাই কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাঁই একাংশ, দেখুন ভিডিয়ো

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তামিলনাড়ুর কোভিলপাট্টিতে (Kovilpatti)। জানা যাচ্ছে সিডকো শিল্প এলাকার একটি দেশলাই কারখানায় (Match Factory) এদিন ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। যদিও কারখানাতে দাহ্য পদার্থের পরিমাণ অত্যাধিক মাত্রায় থাকায় মুহূর্তের মধ্যে গোটা এলাকা আগুন গ্রাসে চলে যায়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, শট সার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে।

দেখুন ভি়ডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 07, 2025 09:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).