Haryana Fire: হরিয়ানার রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী
শনিবার বিকেলে ভয়াবহ আগুন লাগল হরিয়ানার একটি রাসায়নিক কারখানায়। ঘটনাটি ঘটেছে যমুনানগরের খুন্ডেওয়ালা গ্রামে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।
শনিবার বিকেলে ভয়াবহ আগুন লাগল হরিয়ানার একটি রাসায়নিক কারখানায় (Chemical Factory)। ঘটনাটি ঘটেছে যমুনানগরের খুন্ডেওয়ালা গ্রামে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে কারখানায় দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় আগুন দ্রুত গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিকেলের দিকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখা যায় কারখানা থেকে। সেই সঙ্গে বিস্ফোরণ হচ্ছিল। তারপর তাঁরাই দমকল দফতরে খবর দেয়।
#WATCH | Yamunanagar, Haryana: A fire breaks out at a chemical factory in Khundewala village. No casualties reported, and fire tenders are present at the spot. pic.twitter.com/NlqkgJaKmF
— ANI (@ANI) July 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 13, 2024 09:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

