Maharashtra: জুম্বা ডান্স করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ব্যবসায়ীর, দেখুন সিসিটিভি ফুটেজ

জুম্বা ডান্স করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের ছত্রপতি সাম্ভাজিনগরে। পেশায় ব্যবসায়ী কাওয়ালজিৎ সিং বাগ্গা সম্প্রতি শারীরিক কারণে জুম্বা ডান্স ক্লাসে যোগ দিয়েছিলেন।

Maharashtra: জুম্বা ডান্স করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ব্যবসায়ীর, দেখুন সিসিটিভি ফুটেজ

শনিবারও সেই কারণেই গিয়েছিলেন তিনি। ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ক্লাস করতে করতে হঠাৎই থেমে যান তিনি। কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকেন। এরপর একটি পিলারে ঠেঁস দিয়ে দাঁড়ান। তারপর সেই পড়ে যান তিনি। ঘটনাটি দেখা মাত্র বাকিরা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনাটির পর শোকস্তব্ধ ওই জুম্বা ক্লাসের সহকারীরা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 18, 4533 05:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).