Farmers Protest: শম্ভু সীমান্তে পৌঁছতেই কৃষকদের যাত্রা পথ আটকাল পুলিশ, উত্তেজনা দমাতে হরিয়ানায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

Farmers Protest: শম্ভু সীমান্তে পৌঁছতেই কৃষকদের যাত্রা পথ আটকাল পুলিশ, উত্তেজনা দমাতে হরিয়ানায় বন্ধ ইন্টারনেট পরিষেবা
Farmers Protest (Photo Credit: ANI/X)

হরিয়ানার (Haryana) আম্বালায় (Ambala) বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা। দিল্লিতে (Delhi) কৃষক আন্দোলন (Farmers Protest) শুরুর পরপরই তা নিয়ে যাতে উত্তেজনা না ছড়ায়, তার জন্য সমস্ত ধরনের পদক্ষেপ করা হয়েছে। তার মাঝেই এবার আম্বালায় বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা। সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কিষাণ মজুর মোর্চা একযোগে কৃষক আন্দোলন শুরু করে। শম্ভু সীমান্ত থেকে দিল্লির সংসদ ভবন পর্যন্ত শুক্রবার যাত্রা  করে কৃষকরা। কৃষক আন্দোলনে যাতে কোনও ধরনের গন্ডগোল না হয়, তার জন্য কড়া পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের তরফে। আর এবার আম্বালায় বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা।

দেখুন কী জানানো হল ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে...

 

অন্যদিকে শম্ভু সীমান্তে পৌঁছতেই কৃষকদের রাস্তা আটকে দেয় পুলিশ। শম্ভু সীমান্ত পার করে কৃষকরা কোনওভাবে দিল্লির দিকে যেতে পারবেন না বলে প্রশাসনের তরফে জানানো হয়।

দেখুন শম্ভু  সীমান্তে পথ আটকানো হল কৃষকদের...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 06, 2024 01:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).