Eyewitness in Pahalgam Terror Attack: স্বামীর নাম-ধর্ম জিজ্ঞাসা করেই গুলি চালাল জঙ্গি, বুক চাপড়ে কেঁদে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ভয়াবহতা বর্ণনা করলেন মহিলা পর্যটক
পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় এদিন পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। পহেলগাঁও জম্মু কাশ্মীরের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। ভূ-স্বর্গে জঙ্গি হামলার ঘটনায় দেশজুড়ে শোরগোল।
মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন এক পর্যটক (Pahalgam Terror Attack)। আহত হয়েছেন কয়েকজন। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় এদিন পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। পহেলগাঁও জম্মু কাশ্মীরের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। ভূ-স্বর্গে জঙ্গি হামলার ঘটনায় দেশজুড়ে শোরগোল। জঙ্গি হামলার খবর পেতেই নিরাপত্তারক্ষীদের পরপর গাড়ি ঘটনাস্থলে পৌঁছয়। ঘিরে ফেলে গোটা এলাকা। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গি হামলায় কমপক্ষে ১২ জনের আহত হওয়ার খবর জানা যাচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক মহিলা পর্যটক হামলার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন। বুক চাপড়াতে চাপড়াতে বললেন, জঙ্গিরা তাঁর স্বামীর নাম এবং ধর্ম জিজ্ঞাসা করে আর পর তারেই তাঁর উপর গুলি চালায়।
জঙ্গি হামলার ভয়াবহ অভিজ্ঞতাঃ
A suspected terror attack has targeted a group of tourists in #Pahalgam, South #Kashmir.
According to a female eyewitness, the attackers reportedly asked the tourists about their religion & opened fire after learning one was a Hindu. pic.twitter.com/IOAl6YoUWi
— ⚡️🌎 World News 🌐⚡️ (@ferozwala) April 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 07:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

