Jammu and Kashmir: বারামুল্লাতে শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই! চলছে তল্লাশি অভিযান, দেখুন ভিডিও

Jammu and Kashmir: বারামুল্লাতে শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই! চলছে তল্লাশি অভিযান, দেখুন ভিডিও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীর সফরের আগের দিনই উত্তপ্ত উপত্যকা। জানা যাচ্ছে, বুধবার দুপুরে বারামুল্লার হাদি পোরা ( Hadi Pora) এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ টিম। তখনই তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা। যদিও এই হামলায় বাহিনীর কারোর কোনও সমস্যা হয়নি। অন্যদিকে ঘন্টাখানেকের এই তল্লাশি অভিযানে দুজন সন্ত্রাসবাদীকে সম্ভবত আটক করেছে বাহিনী। যদিও এই নিয়ে এখনই সরকারিভাবে কিছু বলেনি পুলিশ। অন্যদিকে এখনও ওই এলাকায় এনকাউন্টার অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 19, 2024 03:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).