Tamil Nadu Elephant Dies: ৭০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ল হাতি, খাবারের সন্ধানে গিয়ে বেঘোরে মৃত্যু

তবে উপর থেকে নীচে পড়ার সঙ্গে সঙ্গে মারা যায়নি হাতিটি। তখনও প্রাণ ছিল তার দেহে। তবে শেষরক্ষা করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সেখানে পৌঁছয় বন বিভাগের কর্মীরা।

Tamil Nadu Elephant Dies: ৭০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ল হাতি, খাবারের সন্ধানে গিয়ে বেঘোরে মৃত্যু
Elephant falls into 70 foot gorge, dies (Photo Credits: X)

খাবারের সন্ধানে গিয়ে গভীর খাদে পড়ে বেঘোরে মৃত্যু হল প্রাপ্ত বয়স্ক এক হাতির। গত শুক্রবার সকালে তামিলনাড়ুর (Tamil Nadu) নীলগিরি জেলায় কুনুরে জঙ্গলের মধ্যে খাবারের সন্ধানে বেরিয়েছিল হাতির একটি দল। সেই দলের মধ্যে থেকেই একটি হাতি ৭০ ফুট গভীর খাদ গড়িয়ে পড়ে যায়। খাদ থেকে পড়ে মারা গিয়েছে হাতিটি।  তবে উপর থেকে নীচে পড়ার সঙ্গে সঙ্গে মারা যায়নি হাতিটি। তখনও প্রাণ ছিল তার দেহে। তবে শেষরক্ষা করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সেখানে পৌঁছয় বন বিভাগের কর্মীরা। মরা হাতির দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্যে। জানা যাচ্ছে, মৃত হাতিটির বয়স ছিল ৩৩ বছর।

খাবারের সন্ধানে গিয়ে বেঘোরে মৃত্যু হাতির...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 12, 2025 06:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).