Jammu & Kashmir: অনন্তনাগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি, মৃত একই পরিবারের ৮ সদস্য
শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার ডাকসুম এলাকায়। ঘটনায় একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার ডাকসুম (Daksum) এলাকায়। ঘটনায় একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫ জনই নাবালক ছিল বলে খবর। জানা যাচ্ছে কিশতওয়ার থেকে টাটা সুমো নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন সকলে। ৫ জন বাচ্চা ছাড়াও দুই মহিলা এবং এক ব্যক্তি গাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে, ডাকসুমে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে, আর তাতেই পরিবারের সকল সদস্যের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
Jammu and Kashmir: In a tragic incident near Daksum in South Kashmir's Anantnag district, eight people, including two minors, were killed when a Sumo vehicle (JK03H9017) lost control and rolled down the road. The victims, a family from Kishtwar comprising five children, two… pic.twitter.com/9sIOO09tvd
— IANS (@ians_india) July 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 27, 2024 04:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

