Eid-Ul-Fitr 2024: পবিত্র রমজানের শেষে খুশির ঈদ পালন দেশ জুড়ে, সকাল হতেই নামাজ পড়ার ভিড় মুম্বইয়ের মাহিম মসজিদে (দেখুন ভিডিও)

ইসলামী ক্যালেন্ডারের নবম মাস রমজান পেরিয়ে আসে দশম মাস শাওয়াল।ইসলামী বিশ্বাস অনুসারে, নবী মহম্মদের প্রথম প্রত্যাদেশকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বব্যাপী মুসলিমরা রমজানকে উপবাসের মাস হিসেবে পালন করে থাকে।

Eid-Ul-Fitr 2024: পবিত্র রমজানের শেষে খুশির ঈদ পালন দেশ জুড়ে, সকাল হতেই নামাজ পড়ার ভিড় মুম্বইয়ের মাহিম মসজিদে (দেখুন ভিডিও)
Namaz' at Mahim Masjid Photo Credit: Twitter@ANI

পবিত্র রমজান মাসে এক মাস রোজা রাখার পর প্রথম অর্ধচন্দ্র দেখার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছেন সারা বিশ্বের মুসলমানরা। ইসলামী ক্যালেন্ডারের নবম মাস রমজান পেরিয়ে আসে দশম মাস শাওয়াল।ইসলামী বিশ্বাস অনুসারে, নবী মহম্মদের প্রথম প্রত্যাদেশকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বব্যাপী মুসলিমরা রমজানকে উপবাসের মাস হিসেবে পালন করে থাকে। রমজান মাসে প্রায় ৩০ দিন কঠোর রোজা পালন করার পর  শাওয়াল মাসের প্রথম দিন খুশির ঈদ পালিত হয়।  আজ সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ঈদ-উল-ফিতর উপলক্ষে মসজিদে নামাজ আদায় করতে উপস্থিত বহু মুসলিম। দিল্লির মত মুম্বইয়ের অতি পরিচিত মাহিম মসজিদেও মানুষের ঢল । দেখুন ভিডিও-

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 11, 2024 08:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).