Earthquake in Andaman and Nicobar Islands: ৫.৯ মাত্রার তীব্র ভূমিকম্প আন্দামান দ্বীপপুঞ্জে, হতাহতের কোন খবর নেই

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ১২টা বেজে ৫৩ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল পোর্টব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণে।

Earthquake in Andaman and Nicobar Islands: ৫.৯ মাত্রার তীব্র ভূমিকম্প আন্দামান দ্বীপপুঞ্জে, হতাহতের কোন খবর নেই
প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ (Earthquake in Andaman and Nicobar Islands)। গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয় সেখানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৯ মাত্রা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ১২টা বেজে ৫৩ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল পোর্টব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে। পোর্টব্লেয়ার উৎপত্তি স্থল হওয়াতে তাঁর সংলগ্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে হতাহতের খবর নেই এখনও পর্যন্ত।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 29, 2023 08:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).