Earthquake: কাঁপছে সমুদ্রের তলদেশ, একইদিনে নেপালের পর কেঁপে উঠল আন্দামান সাগর, বাবা ভাঙার ভবিষ্যতবাণীতে কম্পন গোটা এশিয়া জুড়ে?
একইদিনে পরপর ভূমিকম্প (Earthquake)। প্রথমে নেপাল (Nepal) এবং তার কিছুক্ষণ পরে আন্দামান সাগর (Andaman Sea)। সোমবার সকালে ফের নতুন করে ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান সাগর। রিখটার স্কেলে আন্দামান সাগরে কম্পনের মাত্রা ছিল ৪.৭। যা নেপালের চেয়ে বেশি। ফলে আতঙ্ক বাড়তে শুরু করে। প্রথমে নেপাল এবং পরে আন্দামান সাগরে ভূমিকম্প অনুভূত হতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। ছোট ছোট কম্পনই কি বড় কোনও বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে। বাবা ভাঙা জুলাইয়ের শুরুতে জাপানে ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির ভবিষ্যতবাণী করে গিয়েছেন। বাবা ভাঙার সেই চরম ভবিষ্যতবাণী নিয়ে যখন আতঙ্ক ছড়াতে শুরু করেছে, তার মাঝে কখনও নেপাল আবার কখও আন্দামান সাগরে যেভাবে কম্পন অনুভূত হচ্ছে, তার জেরে জোরদার আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মনে।
সোমবার সকাল গড়াতে না গড়াতে ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান সাগর...
EQ of M: 4.7, On: 30/06/2025 10:09:03 IST, Lat: 9.43 N, Long: 94.17 E, Depth: 10 Km, Location: Andaman Sea.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/bJCsaA9Rmw
— National Center for Seismology (@NCS_Earthquake) June 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 30, 2025 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

