Tamil Nadu: দুধের কারখানায় মেশিনে ওড়না জড়িয়ে দেহ থেকে আলাদা হয়ে গেল মাথা, মৃত্যু হল মহিলা কর্মীর
তিরুভাল্লুরে একটি দুধের ফার্মে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দুধ প্যাকেজিং বিভাগে এক মহিলা কর্মচারীর মেশিনের কনভেয়ার বেল্টে (Conveyor Belt) ওড়না জড়িয়ে মৃত্যু হল। জানা যাচ্ছে, মাথা কেটে সেটি কার্যত মেশিনে পিশে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ৩০-এর কে উমারানি নামে ওই মহিলার। বুধবার ঘটনাটি ঘটেছে তিরুভাল্লুরে আভিন কাক্কালুর ডেয়ারি ফার্মে। জানা যাচ্ছে, মাসছয়েক আগে এই কারখানায় যোগ দিয়েছিলেন তিনি। এদিন রাত ১০টা নাগাদ সহকর্মীদের সঙ্গে প্যাকেজিংয়ের কাজ করছিলেন, সেই সময় আচমকাই বেল্টে ওড়না জড়িয়ে যায়। সেটি ছাড়াতে গিয়ে মাথার চুলও জড়িয়ে যায়। উমারানির চিৎকার শুনে তাঁকে বাঁচাতে যান সহকর্মীরা। কিন্তু শেষরক্ষা হয় না। পরে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ।
திருவள்ளூர் ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தியாகி வெளியே வரும்போது, அதை பிளாஸ்டிக் டப்பில் அடுக்கி வைத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த உமா ராணி என்பவர், அங்கிருந்த இயந்திரத்தின் கன்வேயர் பெல்டில் அவரது துப்பட்டா மற்றும் முடி சிக்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார். #Aavin pic.twitter.com/ooG7eEjVVV
— Idam valam (@Idam_valam) August 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 22, 2024 10:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

