Drunk Woman Viral Video: সন্ধ্যের ব্যস্ত রাস্তায় মদ্যপ মহিলার তাণ্ডব, পর পর গাড়ি থামিয়ে চালকদের উপর হুজ্জুতি, দেখুন
চলন্ত গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছেন। থামিতে দিচ্ছেন গাড়ি। একটি টোটো থামিয়ে চালকের উপর চড়াও হলেন। মহিলার কাণ্ডে ভিড় জমে গিয়েছে রাস্তার ধারে।
সন্ধ্যের ব্যস্ত রাস্তায় মদ্যপ মহিলার তাণ্ডব। উত্তরাখণ্ডের (Uttarakhan) হরিদ্বারে হর কি পৌরীর পবিত্র স্থানের কাছে রোদিবেলওয়ালা চৌকি এলাকায় এক মহিলাকে মদ্যপ অবস্থায় রাস্তার মাঝে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে দিল্লি-দেরাদুন হাইওয়ের ভিভিআইপি ঘাটের কাছে ঘটা ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, সন্ধ্যের ব্যস্ত রাস্তায় এদিক ওদিক হেঁটে যাচ্ছেন মহিলা। চলন্ত গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছেন। থামিতে দিচ্ছেন গাড়ি। একটি টোটো থামিয়ে চালকের উপর চড়াও হলেন। মহিলার কাণ্ডে ভিড় জমে গিয়েছে রাস্তার ধারে। যানজট তৈরি হয়েছে সড়কপথে। ট্রাফিক নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের অভিযোগে মদ্যপ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্যস্ত রাস্তায় মদ্যপ মহিলার তাণ্ডবঃ
A video from Uttarakhand’s Haridwar has gone viral, showing a drunk woman creating chaos near the Rodibelwala Chowki, close to the holy site of Har Ki Pauri. In the video, the woman is seen stopping cars in the middle of the road and, in a bizarre act, halting a moving traffic… pic.twitter.com/x3BQfJmhSZ
— ForMenIndia (@ForMenIndia_) April 20, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 01:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

