Devi Idol Vandalized: রাতের অন্ধকারে ভাঙা হল দেবী দূর্গার মূর্তি, ঘটনা হায়দরাবাদের নামপল্লী প্রদর্শনী ময়দানে

শনিবার রাতে ডান্ডিয়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত প্রদর্শনী ময়দানে পুলিশ টহল দিয়েছে।কিন্তু মাঝরাতে ভিড় হালকা হতেই ও পুলিশ না থাকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা প্রদর্শনী সমিতি এবং কর্মীদের দ্বারা স্থাপিত দেবী মূর্তি ওপর হামলা চালায়।

Devi Idol Vandalized: রাতের অন্ধকারে ভাঙা হল দেবী দূর্গার মূর্তি, ঘটনা হায়দরাবাদের নামপল্লী প্রদর্শনী ময়দানে
Goddess statue vandalized Photo Credit: X

রাতের অন্ধকারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙা হল দেবী দূর্গার মূর্তি। নৃশংস এই ঘটনা ঘটেছে হায়দরাবাদের (Nampally exhibition grounds)।  শারদ নবরাত্রি উদযাপনের অংশ হিসাবে ওই মন্ডপে চলছিল পূজা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার রাতে ডান্ডিয়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত প্রদর্শনী ময়দানে পুলিশ টহল দিয়েছে।কিন্তু মাঝরাতে ভিড় হালকা হতেই ও পুলিশ না থাকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা প্রদর্শনী সমিতি এবং কর্মীদের দ্বারা স্থাপিত দেবী মূর্তি ওপর হামলা চালায়। হামলার আগে তাঁরা ওই ময়দানের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল। শুধু তাই নয় মঞ্চের কাছে থাকা দুর্বৃত্তরা মঞ্চের সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে এবং দেবী মূর্তির হাত ভেঙে দেয়। খবর পেয়ে এসিপি চন্দ্রশেখর ঘটনাস্থলে পৌঁছেছেন। বেগমবাজার থানার পুলিশ মামলা দায়ের করে তদন্ত করছে।

দেখুন সেই ঘটনার ছবি-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 11, 2024 09:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).