Delhi: রাতে টহল দেওয়ার সময়ে পুলিশের উপর হামলা, মহিলা কনস্টেবলকে কুপিয়ে খুন

জানা যাচ্ছে, দক্ষিণ দিল্লির গোবিন্দপুরী এলাকায় শুক্রবার রাতে টহল দেওয়ার সময় ওই মহিলা পুলিশ কনস্টেবলের উপর হামলা চালানো হয়। ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করা হয় তাঁকে।

Delhi: রাতে টহল দেওয়ার সময়ে পুলিশের উপর হামলা, মহিলা কনস্টেবলকে কুপিয়ে খুন
Delhi Woman Police Constable Stabbed to Death (Photo Credits: ANI)

শনিতে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুই রাজ্যের ভাগ্য নির্ধারণ পর্ব চলছে। দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এরই মাঝে জাতীয় রাজধানীতে এক মহিলা পুলিশ কনস্টেবলকে কুপিয়ে হত্যা করার খবর সামনে আসছে। জানা যাচ্ছে, দক্ষিণ দিল্লির গোবিন্দপুরী এলাকায় শুক্রবার রাতে টহল দেওয়ার সময় ওই মহিলা পুলিশ কনস্টেবলের উপর হামলা চালানো হয়। ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করা হয় তাঁকে। নিহত পুলিশ কর্মীর নাম, কিরণ পাল। শনিবার সাত সকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সূত্রে খবর, মহিলা কনস্টেবলের বুকে এবং পায়ে ছুরির ক্ষত রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

মহিলা পুলিশ কনস্টেবলকে কুপিয়ে খুন...  

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 23, 2024 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).