Delhi: দিল্লিতে রাতেও গরমের রেকর্ড, দিনে যেন তপ্ত কড়াইয়ের তলায় বাস
এপ্রিলের শেষে দিল্লিতে বেশ গরম পড় গিয়েছে। এবার দিল্লিতে দিনের মত রাতেও বেশ গরম পড়ছে। দেশের রাজধানী শহরে আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা হল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
Delhi Weather Update: এপ্রিলের শেষে দিল্লিতে বেশ গরম পড় গিয়েছে। এবার দিল্লিতে দিনের মত রাতেও বেশ গরম পড়ছে। দেশের রাজধানী শহরে আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা হল ২৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশী। গত তিন বছরের মধ্যে দিল্লিতে রাতে এত গরম পড়তে দেখা যায়নি। এদিন, দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৩ থেকে ৩৮ শতাংশ। গত শুক্রবার ঝড়ো হাওয়ার পর ভারী বৃষ্টির পর দিল্লিতে স্বস্তি এসেছিল।
কিন্তু আজ, রবিবার আবার সকাল থেকে প্রচন্ড গরম পড়ে যায়। অনেকেই বলছেন, ভরা গ্রীষ্মে দিল্লিতে থাকা মানে তপ্ত কড়াইয়ের তলায় বাসের যে কথা বলা হয় তা এখন থেকে টের পাওয়া যাচ্ছে। এদিন দিল্লির গরমে চিড়িয়াখানায় হাতিদের ঠান্ডা করতে বারবার স্নান করানো হয়।
দেখুন দিল্লির গরমে হাতিদের স্নান করানোর ভিডিয়ো
As summer peaks in #Delhi, an #elephant enjoys cooling down
📹 @Piyaltime pic.twitter.com/o4kfgZWwMk
— The Times Of India (@timesofindia) April 20, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

