Delhi: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার, আনুষ্ঠানিক ঘোষণার আগে একসঙ্গে প্রাতঃরাশ (দেখুন টুইট)

আজ সকালে সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমার একসঙ্গে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে পৌঁছেছেন। সেখানে সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তারা দেখা করেন।

Delhi: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার, আনুষ্ঠানিক ঘোষণার আগে একসঙ্গে প্রাতঃরাশ (দেখুন টুইট)
Kharge with New CM and dy Cm of Karnataka Photo Credit: Twitter@ANI

আজ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হবে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীর নাম। চারদিনের বৈঠকের শেষে কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। আর তার ডেপুটি হিসাবে দায়িত্বভার সামলাবেন ডিকে শিবকুমার। আজ সকালে সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমার একসঙ্গে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে পৌঁছেছেন। সেখানে সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তারা দেখা করেন। দুই হাতে দুজনকে ধরে নতুন কর্নাটক গড়ার বার্তা দেন খাড়গে।

মল্লিকার্জুন খাড়গে বলেন- "টিম কংগ্রেস কর্ণাটকের জনগণের জন্য অগ্রগতি, কল্যাণ এবং সামাজিক ন্যায়বিচার চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৬.৫ কোটি কন্নড়ীগাসদের জন্য আমাদের প্রতিশ্রুত ৫টি গ্যারান্টি বাস্তবায়ন করবই।

"Team Congress is committed to usher progress, welfare and social justice for the people of Karnataka. We will implement the 5 guarantees promised to 6.5 Cr Kannadigas", tweets Congress President Mallikarjun Kharge pic.twitter.com/hFQFxDWlAA

 এরপরে কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমারের সঙ্গে কর্ণাটকের কংগ্রেসের ভারপ্রাপ্ত  নেতা রণদীপ সুরজেওয়ালা আজ সকালে দলের সাধারণ সম্পাদক-সংগঠন কেসি ভেনুগোপালের সাথে প্রাতঃরাশের বৈঠক করেছেন। দেখুন সেই ছবি-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 18, 2023 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).