Delhi Police: অবৈধভাবে জাতি সংশাপত্র বানাতে গিয়ে ধরা পড়ল একটি চক্রের দুই যুবক! তদন্তে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
দিল্লি পুলিশের নজরে এবার অবৈধ জাতি সংশাপত্র (Caste Certificate) বানানোর চক্র। জানা যাচ্ছে, সরকারের নাকের ডগায় দিনের পর দিন রমরমিয়ে চলছিল এই ব্যবসা। অবশেষে পুলিশের কানে পৌঁছাতে তাঁরা নড়েচড়ে বসে। দিনকয়েক ধরে তল্লাশি অভিযান চলে দিল্লির ূবিভিন্ন প্রান্তে। অবশেষে গতকাল রাতে এই চক্রের দুই অভিযুক্তকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মোটা টাকার বিনিময়ে অ-সংরক্ষিত বিভাগের আবেদনকারীদের জন্য জাতি সংশাপত্র বানিয়ে দেয় এই চক্র। যদিও এই চক্রে আরও অনেক মাথা রয়েছে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা। ফলে তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
VIDEO | Delhi Police Crime Branch arrested members of a gang issuing illegal caste certificates to applicants from non-reserved categories.
(Source: Third party)
(Full video available on PTI Videos- https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/NbbI5bJ3b3
— Press Trust of India (@PTI_News) June 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 14, 2024 09:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

