Delhi: মদের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের, পলাতক চালক
রাতে মদ সরবরাহকারী ওই গাড়িটি দ্রুত গতিতে আসছে দেখে কনস্টেবলের সন্দীপ গতি কমানোর নির্দেশ দেন। ওয়াগন গাড়িটি বেপরোয়াভাবে পিছন থেকে ধাক্কা দেয় পুলিশকর্মীকে।
মদের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। শনিবার রাতে দিল্লির নাঙ্গলাই এলাকায় এক মদ সরবরাহকারী গাড়ি ওই পুলিশকর্মীকে ধাক্কা দিয়ে ১০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এরপর অন্য একটি গাড়িও ধাক্কা দেয় তাঁকে। আহত কনস্টেবলকে উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। তবে প্রাণে বাঁচানো যায়নি ওই পুলিশকর্মীকে। আজ রবিবার হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর, রাতে মদ সরবরাহকারী ওই গাড়িটি দ্রুত গতিতে আসছে দেখে কনস্টেবলের সন্দীপ গতি কমানোর নির্দেশ দেন। ওয়াগন গাড়িটি বেপরোয়াভাবে পিছন থেকে ধাক্কা দেয় পুলিশকর্মীকে। ১০ মিটার দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যায় তাঁকে। গাড়িটি উদ্ধার হলেও চালক পলাতক। অভিযুক্ত চালকের খোঁজ চলছে।
পুলিশ স্টেশনের দৃশ্য...
#WATCH | Delhi | A Delhi Police constable was killed as he was crushed by a car in a road rage incident in the Nagaloi area last night after he asked the car driver to move the car. The constable was allegedly dragged for 10 meters and hit another car. The police have seized the… pic.twitter.com/Bvs7HL9Jn6
— ANI (@ANI) September 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 29, 2024 11:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

