Delhi: দিল্লিতে ক্যাফে মালিকের রহস্য মৃত্যু
ইতিমধ্যেই স্ত্রী মনিকাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ।
নয়াদিল্লিঃ ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ(Dead Body)। দিল্লিতে (Delhi)ক্যাফে মালিকের (Cafe Owner)রহস্য মৃত্যুতে ছড়িয়েছে চাঞ্চল্য। আত্মহত্যা(Suicide) বলে প্রাথমিক তদন্তে অনুমান। জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম পুনিত খুরানা। দিল্লির মডেল টাউনের কল্যাণ বিহারের বাসিন্দা ছিলেন তিনি। মঙ্গলবার নিজের ঘর থেকে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে।
ঘর থেকে উদ্ধার ক্যাফে মালিকের ঝুলন্ত দেহ
২০১৬ সালে মনিকা জগদীশ পাহয়া কে বিয়ে করেন পুনিত। দিল্লির বুকে 'উডবক্স' নামে একটি ক্যাফের মালিক এই দম্পতি। তবে সম্প্রতি বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সঙ্গে স্ত্রীয়ের সঙ্গে যৌথ ক্যাফে ব্যবসা থাকায় বিচ্ছেদের পরে তা নিয়ে কিছু ঝামেলে লেগেই ছিল। ইদানিং একটু আনমোনা থাকতেন পুনিত এমনটাই জানিয়েছে পরিবার। এই ঘটনায় স্ত্রীকেই দায়ী করছে পুনিতের পরিবার। ব্যবসা নিয়ে তাঁদের মধ্যে প্রতিনিয়ত ঝামেলা হত বলে জানা গিয়েছে। পুনিতের মৃত্যুর পিছনে কী কারণ লুকিয়ে তা জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই স্ত্রী মনিকাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ।
দিল্লিতে ক্যাফে মালিকের রহস্য মৃত্যু
Delhi Cafe Owner Dies By Suicide Amid Divorce, Business Dispute With Wife https://t.co/lVGj9TZCNr pic.twitter.com/qAuMadAZYN
— NDTV (@ndtv) January 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 2025 12:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

