Delhi Assembly Election Result 2025: রাজধানীর কুর্সিতে ফুটবে কি পদ্ম? দুই রাউন্ড শেষে সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে ব্যান্ড বাজিয়ে উল্লাস বিজেপি সমর্থকদের

জয়ের জন্যে প্রয়োজন ৩৫টি আসন। সেখানে ৪২টি আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি (BJP)। আপাতত ২৮টিতে আপ (AAP) এগিয়ে।

Delhi Assembly Election Result 2025: রাজধানীর কুর্সিতে ফুটবে কি পদ্ম? দুই রাউন্ড শেষে সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে ব্যান্ড বাজিয়ে উল্লাস বিজেপি সমর্থকদের
AAP, BJP (Photo Credits: Facebook)

Delhi Assembly Election Result 2025: রাজধানী দিল্লির ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে আজ শনিবার। সকাল থেকে শুরু হয়েছে দিল্লির ৭০টি আসনে ভোট গণনা। ক্ষমতাসীন আম আদমি পার্টির সঙ্গে জোর টক্কর দিচ্ছে বিজেপি। বলা ভালো, রাজধানীর কুর্সি দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে গিয়েছে পদ্ম শিবির। জয়ের জন্যে প্রয়োজন ৩৫টি আসন। সেখানে ৪২টি আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি (BJP)। আপাতত ২৮টিতে আপ (AAP) এগিয়ে। ভোট গণনার দুই রাউন্ড শেষে বিজেপি সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে থাকায় পদ্ম শিবিরের অন্দরে খুশির হাওয়া। বিজেপির কর্মী, সমর্থকেরা রাস্তায় নেমে ব্যান্ড বাজিয়ে উচ্ছ্বাসে মেতেছেন। এদিকে আপের অন্দরে এই মুহূর্তে চড়ছে উত্তেজনার পারদ।

সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে বিজেপিঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 08, 2025 11:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).