Delhi Airport: দিল্লি বিমানবন্দরে এখনও পর্যন্ত বাতিল ১৩৮টি বিমান
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক বিমান বাতিল করা হচ্ছে। এখনও পর্যন্ত দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৩৮টি বিমানের ওঠানামা বাতিল করা হয়েছে।
ভারত-পাকিস্তানের মধ্য়ে তীব্র উত্তেজনা ও সীমান্ত অঞ্চলে হামলার আশঙ্কার মাঝে দেশের বিমান চলাচল নিয়ে কিছু অসুবিধা তৈরি হয়েছে। জারি হয়েছে বেশ কিছু নির্দেশিকা। এরই মাঝে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক বিমান বাতিল করা হচ্ছে। এখনও পর্যন্ত দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৩৮টি বিমানের ওঠানামা বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় আছে ৪টি আন্তর্জাতিক বিমানের অবতরণ, ৫টি আন্তর্জাতিক বিমানের প্রস্থান বা ছেড়ে যাওয়া, ৬৩টি দেশের মধ্যে চলাচলকারী বিমানের অবতরণ ও ৬৬টি আন্তঃদেশীয় বিমানের প্রস্থান বা ছেড়ে যাওয়া আছে। যাাত্রীদের বিমান ছাড়ার অন্তত ৩ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে। যাতে দ্বিস্তরীয় সিকিউরিটি চেকের পর বিমান ধরতে কোনও অসুবিধা না হয়।
দিল্লি বিমানবন্দরে বাতিল একের পর এক বিমান
✈️ 𝐀 𝐭𝐨𝐭𝐚𝐥 𝐨𝐟 𝟏𝟑𝟖 𝐟𝐥𝐢𝐠𝐡𝐭𝐬 𝐰𝐞𝐫𝐞 𝐜𝐚𝐧𝐜𝐞𝐥𝐥𝐞𝐝 𝐚𝐭 𝐃𝐞𝐥𝐡𝐢 𝐀𝐢𝐫𝐩𝐨𝐫𝐭
▪️International Arrival- 04
▪️International Departure- 05
▪️Domestic Arrival-63
▪️Domestic Departure- 66
✅Passengers are advised to check with their airlines for updates… pic.twitter.com/uefnCq0dwu
— All India Radio News (@airnewsalerts) May 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 09, 2025 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

