Delhi Accident: বেপরোয়া গাড়ি পিষে দিল ১৫ জনকে, ৬জন গুরুতর আহত সহ নিহত ২২ বছরের এক মহিলা (দেখুন ভিডিও)
গতকাল রাতে পূর্ব দিল্লির গাজিপুর থানা এলাকায় একটি দ্রুতগামী গাড়ি ১৫ জনকে পিষে দেয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়, এবং ৬ জন গুরুতর আহত হয়। আহত সকলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রাতে পূর্ব দিল্লির গাজিপুর থানা এলাকায় একটি দ্রুতগামী গাড়ি ১৫ জনকে পিষে দেয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়, এবং ৬ জন গুরুতর আহত হয়। আহত সকলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে বেপরোয়া গাড়িটি চালাচ্ছিলেন এক মদ্যপ যুবক। লোকজন তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। একই সঙ্গে একটি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে।
ভিডিওতে দেখা যায় রাত ৯ টা ৩৪ মিনিট নাগাদ দ্রুত গতিতে আসা গাড়িটি বাজারের ভিতর একটি ভ্যানে ধাক্কা মারে। এরপর স্থানীয়রা এগিয়ে এলে সে ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করে। তখনই বাজারের ভিতর থাকা ২২ বছরের ওই মহিলাকে পিষে দেয় গাড়িটি। এরপর ক্ষুব্ধ জনতা গাড়ির উইন্ডস্ক্রিন এবং জানালা ভেঙে ফেলে। এবং মদ্যপ চালককে মারধর করে। এটি উল্টানোর আগে এটির দরজা ভাঙার চেষ্টা করে জনতা। ঘটনার মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। দেখে নিন এক ক্লিকে।
STORY | 22-year-old woman killed after car mows down people in Delhi
READ: https://t.co/t6fkhLgn0L
VIDEO: pic.twitter.com/rkyg6LGWyP
— Press Trust of India (@PTI_News) March 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 14, 2024 09:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

