Mathura Rape: মথুরায় ১৩ বছরের দলিত কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ করে চলন্ত গাড়ি থেকে ফেল দিল ধর্ষকরা

উত্তর প্রদেশে আরও একবার পাশবিক ধর্ষণের ঘটনা। এবার পবিত্র ভূম মথুরায়। মথুরায় ১৩ বছরের এক দলিত কন্যাকে অপহরণের পর গণধর্ষণ করা হল।

Mathura Rape: মথুরায় ১৩ বছরের দলিত কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ করে চলন্ত গাড়ি থেকে ফেল দিল ধর্ষকরা
Representational Image (Photo Credit: X)

উত্তর প্রদেশে আরও একবার পাশবিক ধর্ষণের ঘটনা। এবার পবিত্র ভূম মথুরায়। মথুরায় ১৩ বছরের এক দলিত কন্যাকে অপহরণের পর গণধর্ষণ করা হল। মেয়েটি দোকানে গিয়েছিল। তিনজন যুবক সেই মেয়েটিকে জলের বোতল এগিয়ে দেয়। জল খেয়ে মেয়েটির মাথা ঘুরতে তাকে। সেই সুযোগে কিশোরীটিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় তিন যুবক। তারপর গাড়ির ভিতর মেয়েটিকে গণধর্ষণ করা হয়। সবার লালসা পরিপূর্ণ হলে মেয়েটিকে চলন্ত গাড়ি থেকে নিচে ফেলে পালায় ধর্ষকরা।

অচৈতন্য অবস্থায় মথুরার এক ফ্লাইওভারের নিচের রাস্তা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। গুরুতর আহত ও অসুস্থ অবস্থায় মেয়েটিকে এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটির শারীরিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া গিয়েছে, নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে।

মথুরায় গণধর্ষণের পর গাড়ি থেকে ফেলে দেওয়া হল রাস্তায়

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 21, 2024 03:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).