Jharkhand: ঝাড়খণ্ডে নকশাল অভিযানে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, এয়ারলিফ্ট করে আনা হল রাঁচিতে
ছত্তিশগড়ের পাশাপাশি ঝাড়খণ্ডের জঙ্গল এলাকাতেও চলছে নকশালদের খতম করার অভিযান।
ছত্তিশগড়ের পাশাপাশি ঝাড়খণ্ডের জঙ্গল এলাকাতেও চলছে নকশালদের খতম করার অভিযান। বৃহস্পতিবার ভোর সাড়ে সাতটা নাগাদ পশ্চিম সিংঘভূম জেলার ছোটানাগারা থানা এলাকার সারান্দা জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল সিআরপিএফ (CRPF) কোবরা ২০৯ ব্যাটেলিয়নের জওয়ানরা। সেই সময় আইইডি বিস্ফোরণে গুরুতর আহত হন জিতেন্দ্র দানি (Jitendra Dani)। এরপর তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে এয়ারলিফ্ট করে আনা হয় রাঁচিতে। বর্তমানে তাঁর অবস্থা স্থীতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে জঙ্গলে এখনও তল্লাশি অফিযান চালিয়ে যাচ্ছেন সিআরপিএফ জওয়ানরা।
Jharkhand: CRPF Cobra 209's SI Jitendra Dani was injured in an IED blast during a Naxal operation in West Singhbhum. He was airlifted to Ranchi, is out of danger pic.twitter.com/kfFWgcDT5W
— IANS (@ians_india) August 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 08, 2024 04:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

