Cricket World Cup 2023 Google Doodle: বিশ্বকাপের সূচনায় গুগল হাজির ক্রিকেটীয় ডুডল নিয়ে, দেখুন আর উপভোগ করুন

ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

Cricket World Cup 2023 Google Doodle: বিশ্বকাপের সূচনায় গুগল হাজির ক্রিকেটীয় ডুডল নিয়ে, দেখুন আর উপভোগ করুন
Google Doodle for WC 2023 Photo Credit: Twitter@Lizaa_pm

ভারতের মাটিতে শুরু হতে চলেছে বিশ্বকাপ। দশ দলের এই টুর্নামেন্টে শেষ হাসি কারা হাসবে তা জানতে অপেক্ষা করতে হবে ফাইনাল অবধি। তবে ২০২৩ সালের বিশ্বকাপের আগেই ভারতীয় দল একদিনের ক্রিকেটে শীর্ষে চলে গিয়েছে। ভারতীয় দলের রেটিং পয়েন্ট এখন ১১৭। আইসিসি( ICC) ক্রমতালিকায় দুই নম্বরে রয়েছে পাকিস্তান। বাবর আজমদের রেটিং পয়েন্ট ১১৫। অস্ট্রেলিয়া রয়েছে ৩ নম্বরে।ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।  তবে আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।  আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে সেই খেলা।  বিশ্বকাপের শুভ সূচনার  আবহে সার্চ ইঞ্জিন গুগল নিয়ে চলে এসেছে নতুন ডুডল।  দেখে নিন এক নজরে-

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 05, 2023 08:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).