Covid 19 Update: করোনা নিয়ে স্বস্তিতে ভারত, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৫৮০ জন
আক্রান্তের পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১৮ হাজার ৯ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১৯ হাজার ৬১৩
করোনা নিয়ে স্বস্তিতে ভারত, নিম্নমুখী কোভিড (Covid 19) সংক্রমণ স্বস্তি দিচ্ছে দেশবাসীকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮০ জন। তথ্য বলছে দৈনিক সংক্রমণ রোজই একটু একটু করে কমছে, গতকাল এই সংখ্যা ছিল ১ হাজার ৬৯০ জন। এর পাশাপাশি কোভিড (Covid 19) থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৬৭ জন। আক্রান্তের পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১৮ হাজার ৯ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১৯ হাজার ৬১৩।
#COVID19 | India reports 1,580 new cases and 3,167 recoveries in the last 24 hours; the active caseload stands at 18,009.
— ANI (@ANI) May 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 12, 2023 10:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

