Video Of Couple Brutally Beaten: 'প্রেমে পড়া বারণ', হাত, পা বেধে বেধড়ক মারধর যুগলকে, গোটা পাড়া দাঁড়িয়ে দেখল নির্মমতা

Video Of Couple Brutally Beaten: 'প্রেমে পড়া বারণ', হাত, পা বেধে বেধড়ক মারধর যুগলকে, গোটা পাড়া দাঁড়িয়ে দেখল নির্মমতা
Couple Was Brutally Attacked (Photo Credit: X/ Screengrab)

হাত, পা বেধে মারধর করা হল এক যুগলকে (Couple)।  পাড়া, প্রতিবেশী হাজির হয়ে দেখল সেই নির্মম মারধর। কারও মুখে টু শব্দ শোনা যায়নি। এমনই একটি ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্বলে। যেখানে এক যুগলকে একটি ঘর থেকে তুলে নিয়ে এসে মারধর করা হয়। হাত, পা বেধে ওই যুগলকে বেধড়ক মারধর করে বেশ কয়েকজন। জানা যায়, সম্বলের বাসিন্দা ওই যুগল বহু বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সম্প্রতি ওই যুগলকে একটি ঘরে দেখা যায়। সেখান থেকে ওই যুগলকে ধরে নিয়ে এলে, বেধড়ক মারধর করে বেশ কয়েকজন। পাড়া, প্রতিবেশী প্রত্যেকে সেখানে হাজির হয়ে সেই মারধরের ঘটনা প্রত্যক্ষ কর। কেউ কেউ আবার মোবাইলে সেই দৃশ্য রেকর্ড করে তা ছড়িয়ে দেয়। পুলিশ ভিডিয়ো দেখে, আক্রমণকারীদের সনাক্ত করে।  এরপর বেশ কয়েকজনকে করা হয় আটক। জানা যায়, ওই যুগলের বাড়ির লোকজনই পরিকল্পনা করে তাঁদের ধরে এনে প্রকাশ্যে মারধর করে।

দেখুন কীভাবে মারধর করা হল ওই যুগলকে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 24, 2025 10:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).