Rahul Gandhi: ভারত জোড়ো যাত্রা শেষ করে দিল্লিতে ফিরলেন রাহুল গান্ধী, ঘিরে ধরলেন অনুরাগীরা

Rahul Gandhi: ভারত জোড়ো যাত্রা শেষ করে দিল্লিতে ফিরলেন রাহুল গান্ধী, ঘিরে ধরলেন অনুরাগীরা
Rahul Gandhi In Delhi (Photo Credit: ANI/Twitter)

শোষ হল ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। প্রায় গোটা দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রার পর মঙ্গলবার দিল্লির বাসভবনে ফেরেন রাহুল গান্ধী (Rahul Gandhi) । কংগ্রেস (Congress) সাংসদ দিল্লিতে নিজের বাসভবনে প্রবেশ করতেই কর্মী, সমর্থকরা ঘিরে ধরেন তাঁকে। 'রাহুল গান্ধী জিন্দাবাদ' বলে মুহূর্মূহু স্লোগানও উঠতে শুরু করে । পুলিশ ব্যারিগেড দিয়ে ঘিরে ধরলেও, রাহুল গান্ধীকে স্পর্শ করতে একের পর এক কর্মী, সমর্থক তাঁর দিকে এগিয়ে আসতে শুরু করেন।  কাশ্মীরে শেষ হয় ভারত জোড়ো যাত্রা । সোমবার প্রবল তুষারপাতের মধ্যে শ্রীনগরে বক্তব্য রাখেন রাহুল গান্ধী । কাশ্মীর থেকে ভারত জোড়ো যাত্রা শেষ করে মঙ্গলবার দিল্লিতে নিজ বাসভবনে ফেরেন কংগ্রেস সাংসদ ।

আরও পড়ুন: Rahul Gandhi: প্রবল তুষারপাতের মধ্যে বক্তব্য রাখছেন রাহুল গান্ধী, ভিডিয়ো দেখে জানুন কেন সোয়েটার পরেন না কংগ্রেস সাংসদ!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 31, 2023 04:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).