Shashi Tharoor Holds Mango Party: শশী থারুরের 'ম্যাঙ্গো দাওয়াত', কংগ্রেস সাংসদের পার্টিতে আম খেতে হাজির বিজেপির শাহনওয়াজ থেকে শুরু করে মহুয়া মৈত্ররা, দেখুন ভিডিয়ো
রাজনীতির বন্ধুদের আম খাওয়ালেন শশী থারুর (Shashi Tharoor)। শুনতে একটু অন্যরকম লাগলেও, বছরের এই একটি সময় যখন আমের রমরমা, সেই সময় রাজনীতির বন্ধুদের জন্য আমের পার্টি দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। যেখানে হাসি মুখে তিনি প্রত্যেককে আপ্যায়ন করেন থারুর (Shashi Tharoor Holds Mango Party)। শশী থারুরের আয়োজন করা আমের পার্টিতে হাজির হন বিজেপি (BJP Leader) নেতা শাহনওয়াজ হুসেন থেকে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, ডেরেক ও ব্রায়েন, মিম প্রধান আসাদউদ্দিন ওবেইসিরা। শাহনওয়াজ হুসেন থারুরের দিল্লির বাড়ির আমের পার্টির এক ঝলক তুলে ধরেন। যেখানে শাহনওয়াজ হুসেনের পাশাপাশি আরও বেশ কিছু বিজেপি নেতাকে দেখা যায়। শশী থারুরের এই আমের পার্টিকে ম্যাঙ্গো দাওয়াত বলে উল্লেখ করেন শাহনওয়াজ হুসেন।
দেখুন শশী থারুরের 'ম্যাঙ্গো দাওয়াতের' ঝলক...
View this post on Instagram
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 17, 8610 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

