Kangana Ranaut: 'মেকআপ নষ্ট...' কঙ্গনার সম্পর্কে উসকানিমূলক মন্তব্য কংগ্রেসের মন্ত্রীর, ভিডিয়ো ঘিরে সমালোচনার ঝড়
কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বিরুদ্ধে ফের উসকানিমূলক কথা শোনা গেল হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কংগ্রেসের মন্ত্রী জগৎ নেগির গলায়। বিধানসভায় দাঁড়িয়ে জগৎ নেগি বলেন, হিমাচলে যখন এক নাগাড়ে বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়, ধস নামে, সেই সময় কঙ্গনা সেখানে যাননি। সবকিছু ঠিক হওয়ার পর মান্ডির সাংসদ সেখানে যান। বৃষ্টির মাঝে কঙ্গনা বন্যা দুর্গত এলাকায় যাননি মেকআপ ধুয়ে যাওয়ার ভয়ে। বৃষ্টির মাঝে কঙ্গনার যদি মেকআপ উঠে যেত, তখন কেউ তাঁকে চিনতে পারতেন না। কঙ্গনা না ওঁর মা দুর্গত এলাকায় গিয়েছেন, কেউ চিনতে পারতেন না বলে মান্ডির সাংসদকে নিয়ে উসকানিমূলক বক্তব্য রাখতে শোনা যায় জগৎ নেগিকে। কঙ্গনার সম্পর্কে জগৎ নেগির ওই মন্তব্যের পর তা নিয়ে তুমুল সমালোচনা শুরু করা হয় বিজেপির তরফে।
শুনুন কঙ্গনা সম্পর্কে কী বললেন জগৎ নেগি...
कांग्रेस सरकार के मंत्री जगत नेगी के संस्कार देखिये...
विधानसभा सदन के भीतर भी नारीशक्ति का अपमान कर रहे हैं। pic.twitter.com/9tAzxZfY6O
— BJP Himachal Pradesh (@BJP4Himachal) September 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 04, 2024 03:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

