Pahalgam Terror Attack: পহেলগামের পরিস্থিতি নিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পহেলগামের হামলার পর থেকে জম্মু-কাশ্মীরে উত্তপ্ত পরিস্থিতি। যে কোনও সময় দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে।

Pahalgam Terror Attack: পহেলগামের পরিস্থিতি নিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পহেলগামের (Pahalgam) হামলার পর থেকে জম্মু-কাশ্মীরে উত্তপ্ত পরিস্থিতি। যে কোনও সময় দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই একাধিক স্থানীয় জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, সেই সঙ্গে তাঁদের ঘরবাড়িও গুড়িয়ে ফেলা হয়েছে। অন্যদিকে সীমান্ত এলাকায় প্রতিনিয়ত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের উদ্দেশ্যে গুলি ছুঁড়ছে পাকিস্তান। এদিকে অবশ্য পাল্টা জবাবও দিচ্ছে ভারতীয় সেনা। তবে সবমিলিয়ে আপাতত উত্তপ্ত রয়েছে উপত্যকা। এই অবস্থায় শনিবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে পহেলগাম ইস্যুর পাশাপাশি গোটা রাজ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুজনে।

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 03, 2025 07:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).